Santanu Banerjee: চন্দননগরেও ধৃত যুব তৃণমূল নেতা  শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিশাল ফ্ল্যাট! ABP Ananda Live

ABP Ananda  |  11 Mar 2023 08:11 PM (IST)
ABP News

নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতার শান্তনুর অগাধ সম্পত্তি!বলাগড়, চন্দননগর, চুঁচুঁড়া, জিরাট-হুগলি জুড়ে 'রাজা' শান্তনুর সাম্রাজ্য।হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের একের পর এক সম্পত্তির হদিশ। বিলাসবহুল বাড়ি থেকে রিসর্ট, ধাবা, গেস্ট হাউস, হুক্কা বারের হদিশ!  মোবাইল দোকানের কর্মী থেকে রকেট গতিতে যুব তৃণমূল নেতার উত্থান। কীভাবে মাত্র কয়েক বছরেই বলাগড়ের 'বেতাজ বাদশা' হয়ে উঠলেন শান্তনু? চন্দননগরেও ধৃত যুব তৃণমূল নেতা  শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিশাল ফ্ল্যাট!
ধৃত তৃণমূল নেতার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ২০টি সম্পত্তির হদিশ। বলাগড়ে ক্যামেরা মোড়া শান্তনুর বিলাসবহুল বাড়ি, গ্যারাজে জোড়া গাড়ি জিরাটের আসাম রোডে শান্তনুর বিলাসবহুল ধাবায় লাউঞ্জ, হুক্কা বার! ধাবার উল্টোদিকে 'ইচ্ছেডানা' গেস্ট হাউস, এর মালিকও শান্তনু, দাবি স্থানীয়দের। বলাগড়ে বিলাসবহুল রিসর্টের সন্ধান, যার মালিকও শান্তনু বন্দ্যোপাধ্যায়। স্কুলে চাকরি বিক্রির টাকাতেই কি একের পর সম্পত্তির মালিক শান্তনু?'বাবা মারা যাওয়ার পরে বিদ্যুৎ নিগমে চাকরি, বাউন্সার নিয়ে যেতেন শান্তনু' --
ধৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় নিয়ে বিস্ফোরক দাবি স্থানীয়দের। গতকাল হুগলির জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, ২০ টি সম্পত্তির হদিশ মিলেছে। যুব তৃণমূল নেতা গ্রেফতার হওয়ার পর থেকেই বলাগড়ের বাড়ি তালা বন্ধ। বলাগড়ে শান্তনুর বিলাসবহুল দোতলা বাড়ি। গোটা বাড়ি ৭টি সিসি ক্যামেরায় মোড়া। বাড়ির বাইরের গ্যারেজে রয়েছে দুটি গাড়ি। বারান্দায় রয়েছে ট্রেডমিল। এই বাড়িতেই ইডি অভিযান চালিয়ে নিয়োগ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করেছে।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Santanu Banerjee: চন্দননগরেও ধৃত যুব তৃণমূল নেতা  শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিশাল ফ্ল্যাট! ABP Ananda Live

TRENDING VIDEOS

বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত10 Minutes ago

'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী1 Hour ago

ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি3 Hour ago

"জায়গা আপনি পছন্দ করুন, আমি আপনাকে বিতর্কে অংশগ্রহণে আহ্বান করছি"3 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন