CAA: 'রোহিঙ্গাদের সঙ্গে যা হয়েছে, মতুয়াদের সঙ্গেও হতে পারে, তৃণমূল দায়িত্ব নেবে', প্রশ্ন শান্তনুর
ABP Ananda | 05 Dec 2022 02:46 PM (IST)

সিএএ নিয়ে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। ‘মতুয়াদের কী সাংবিধানিক স্বীকৃতি আছে দেশে? মতুয়া সহ বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের সাংবিধানিক স্বীকৃতি দেবে সিএএ। কোনও সরকার ভবিষ্যতে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের বের করে দিতে পারে। রোহিঙ্গাদের সঙ্গে যা হয়েছে, মতুয়াদের সঙ্গেও হতে পারে। তখন কী তৃণমূল তাদের দায়িত্ব নেবে?’ তৃণমূলকে নিশানা করে প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের।