Shasan: শাসনে বোমা বাঁধতে গিয়ে জখম ৩ দুষ্কৃতী

শিশুশিক্ষা কেন্দ্রের মধ্য বোমা বাঁধতে গিয়ে জখম ৩ দুষ্কৃতী। উত্তর ২৪ পরগনার শাসনের ঘটনা। শিশুশিক্ষা কেন্দ্রের একটি পরিত্যক্ত ঘরে বোমা বাঁধা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। 

রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া এবার ট্য়াংরায়। বৃদ্ধার মৃতদেহ আগলে রেখেছিলেন মেয়ে।  পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। ৪-৫ দিন ধরে বৃদ্ধার দেহ আগলে রাখে মেয়ে। দুর্গন্ধ পয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা।

ভ্য়াকসিন-প্রতারণাকাণ্ডে দেবাঞ্জন দেবের গাড়ি চালক মিঠুন দেবনাথের বয়ানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, ভোটার তালিকা নিয়ে কাজ চলত দেবাঞ্জনের অফিসে। এনিয়ে কথা হত দেবাঞ্জন ও তাঁর সহযোগী শান্তনু মান্নার মধ্য়ে। কারও সঙ্গে কথা বলতে বাধা দিতেন। ধাপায় বদলি করে দেবেন বলেও দেবাঞ্জন হুমকি দিতেন। দেবাঞ্জন ছাড়ও কেএমসি লেখা গাড়িতে যাতায়াত করতেন তাঁর বান্ধবী।  

জম্মু এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণ। জখম ২ জন। বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়ায় বিস্ফোরণ ঘটে এবং এই ঘটনায় ২ জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। রাত ২টো নাগাদ পরপর ২টি বিস্ফোরণ হয়, পিটিআই সূত্রে খবর। বিস্ফোরণে জঙ্গি যোগ কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে বম্ব ডিজপোজাল স্কোয়াড, ফরেন্সিক টিম। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola