Bangladesh Prime minister: নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২ দিনের ভারত সফরে শেখ হাসিনা | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২ দিনের ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে শেখ হাসিনার। প্রধানমন্ত্রী ছা়ড়াও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হবে শেখ হাসিনার।অষ্টাদশ লোকসভা গঠনের পর কোনও রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম ভারত সফর। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও রাষ্ট্রপতি এবং উপ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ঝাড়খণ্ড থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ডের হাজারিবাগের এক কেন্দ্র থেকে ফাঁস হয়েছিল নিট প্রশ্নপত্র, খবর সূত্রের। পাটনায় উদ্ধার পোড়া প্রশ্নপত্র থেকে মিলেছে এই তথ্য, খবর সূত্রের। ঝাড়খণ্ডে গাড়িতে করে পালানোর সময় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে রাজ্য পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদে মিলেছে বেশ কিছু তথ্য, জানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola