Sheikh Shahjahan: পুলিশকে পিছনে ফেলে গটগটিয়ে হাঁটা, আঙুল নাড়িয়ে ইশারা.. গ্রেফতারের পরেও শেখ শাহজাহানের মেজাজ অপরিবর্তিত!
ABP Ananda | 01 Mar 2024 07:00 AM (IST)

গ্রেফতারির আগেও দাপট। গ্রেফতারির পরেও অকুতোভয়! পুলিশের হাতে ধরা পড়েছেন ঠিকই। কিন্তু সন্দেশখালির 'সম্রাট' শেখ শাহজাহানের মেজাজের যেন কোনও পরিবর্তন হয়নি! আদালত চত্বরে পুলিশকে পিছনে ফেলে যেভাবে গটগটিয়ে হেঁটে গেলেন, শেখ শাহজাহানের সেই শরীরী ভাষায় তৈরি হল নতুন বিতর্ক।