Shahjahan Sheikh: এখনও অধরা শেখ শাহজাহান! প্রশ্ন হল, তাকে খোঁজার কাজ করছে কে? | ABP Ananda LIVE
ABP Ananda | 28 Jan 2024 09:49 AM (IST)

২২ দিন পার। এখনও অধরা শেখ শাহজাহান। প্রশ্ন হল, শেখ শাহজাহানকে খুঁজে বের করার কাজ করছেটা কে? সম্প্রতি ন্যাজাট থানার তরফে বসিরহাটের এসিজেএম আদালতে জানানো হয়েছে, সিটকে চিঠি পাঠিয়েও উত্তর পাননি তারা। এই জটিলতার জেরে তদন্ত থমকে আছে। অন্যদিকে, এদিন এবিপি আনন্দে মুখ খুলেছেন শেখ শাহজাহানের ছায়াসঙ্গী শিবু হাজরা।