Seikh Sahjahan: বসিরহাট আদালতে তোলা হল শেখ শাহজাহানকে। ABP Ananda Live
ABP Ananda | 22 Mar 2024 04:17 PM (IST)

West Bengal News: সন্দেশখালিতে (Sandeshkhali Incident) তিন বিজেপি কর্মী খুনের মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত (Joy Sengupta)। আদালতের ভর্ৎসনার মুখে তদন্তকারী আধিকারিক। চার্জশিটে কেন বাদ শেখ শাহজাহানের (Seikh Sahajahan) নাম? প্রশ্ন বিচারপতির। ১ এপ্রিলের মধ্যে জবাব তলব আদালতের। 'মামলায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান, সাক্ষীরা তার নামই জানিয়েছে', তাও কেন চার্জশিট থেকে নাম বাদ দিল পুলিশ ? প্রশ্ন বিচারপতির। সাক্ষীরা বিশ্বাসযোগ্য ছিল না, তাই বাদ দেওয়া হয়েছে, জানাল পুলিশ। আপনিই সিদ্ধান্ত নিয়ে নিলেন যে, সাক্ষী বিশ্বাসযোগ্য নয়! বিস্ময়প্রকাশ বিচারপতির। ABP Ananda Live