Shooting: উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পুলিশ ব্যারাকে চলল গুলি

সাতসকাল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পুলিশ ব্যারাকে চলল গুলি। গুলিবিদ্ধ পুলিশ কর্মী (Police)। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৬টা নাগাদ ব্যারাকে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালান রায়গঞ্জ থানার কনস্টেবল। তাঁর থুতনির নিচে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় বছর বত্রিশের ওই পুলিশ কর্মীকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ কনস্টেবলের বাড়ি ইটাহারে। আত্মহত্যার চেষ্টা নাকি, অসাবধানতাবশত গুলি, খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola