Budge Budge Shootout: ভরদুপুরে বজবজে শ্যুটআউট, কোর্ট থেকে ফেরার পথে আক্রান্ত শেখ আলতাব উদ্দিন

Budge Budge Shootout:  বৃষ্টিতে ভিজে রয়েছে শহরের রাস্তা। মাঝে মাঝে পেট্রোল-ডিজেলের ড্রপ পড়ে রামধনু বৃত্ত। আর এমন সুন্দর দিনেই ঘটে গেল অঘটন শহরে। চলল গুলি ! ভরদুপুরে বজবজে শ্যুটআউটকাণ্ডে (Budge Budge Shootout Case) আক্রান্ত হলেন খোদ সাক্ষীই। বুধবার ভরদুপুরে বজবজে। এদিন দুপুরে আলিপুর কোর্টে সাক্ষী দিয়ে ফেরার পথে আক্রান্ত ১ ব্যক্তি। একটি পুরনো মামলায় সাক্ষী দিতে গিয়েছিলেন শেখ আলতাব উদ্দিন। ট্রেনে বজবজ ফিরে বাইকে ওঠেন আলতাব, তারপরেই হামলা। অভিযোগ, বাইক লক্ষ্য করে গুলি চালায় শোবরাজ গাজি নামে এক দুষ্কৃতী। গুলি লেগে জখম হন শেখ আলতাব উদ্দিন। এরপরেই এসএসকেএম হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন শেখ আলতাব উদ্দিন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola