Howrah Shootout: হাওড়ার লিচুবাগানে শ্যুটআউট, গুলিবিদ্ধ তৃণমূলকর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Mar 2021 06:32 PM (IST)

হাওড়া দক্ষিণে লিচুবাগানে শ্যুটআউট। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। এই ঘটনায় এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির পতাকা লাগানো মোটরসাইকেলে এসে গুলি চালানোর অভিযোগ। একজনকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।