Shootout in Malda: ভর সন্ধ্যায় মালদার রতুয়ায় শ্যুটআউট, গুলিবিদ্ধ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে
ভর সন্ধ্যায় মালদার (Malda) রতুয়ায় শ্যুটআউট। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। বাইকে বাড়ি ফেরার পথে হামলা। ব্যবসায়ীর ডান পায়ে গুলি লাগে ।গুলিবিদ্ধ ব্যবসায়ী মালদা মেডিক্যালে ভর্তি।ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।
মাথায় রড দিয়ে মেরে মহিলার কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ। মহেশতলা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার। আক্রান্ত মহিলা এসএসকেমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি। ভোরে ব্যবসার কাজে বেরিয়েছিলেন মহিলা, দাবি পরিবারের। তখনই তিনি হামলার শিকার হন, ছিনতাই করা হয় টাকার ব্যাগ, গয়না। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।
Tags :
ABP Ananda Malda Shootout ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Crime News Ratua