Shootout: দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরে শ্যুটআউট, আতঙ্কিত এলাকাবাসী

মঙ্গলবার রাতে ক্যানিংয়ে গুলিকাণ্ডে রেশ এখনও কাটেনি। তিনদিনের মধ্য়ে ফের দুষ্কৃতীদের দৌরাত্ম দেখা গেল দক্ষিণ ২৪ পরগনায়। এবার শ্যুটআউট মল্লিকপুরে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার রাতে মল্লিকপুর রেলগেটের কাছে মোটরবাইক নিয়ে হাজির হয় কয়েকজন দুষ্কৃতী। এলোপাথাড়ি গুলি ছুড়ে চম্পট দেয় তারা। ঘটনাস্থল থেকে এই গুলির খোল উদ্ধার হয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। কেউ হতাহত না হলেও ঘটনার পর থেকে আতঙ্কিত এলাকাবাসী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola