RG Kar News: আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার সরব শ্রেয়া ঘোষাল, পিছিয়ে দিলেন কলকাতার কনসার্ট | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: অরিজিতের পর আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার সরব শ্রেয়া ঘোষাল । সেপ্টেম্বরে কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন শ্রেয়া । 'কলকাতার ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছি' । 'এই পরিস্থিতিতে কনসার্ট করার মতো অবস্থায় নেই' । 'যে নৃশংস ঘটনা ঘটেছে, তা আমায় গভীর ভাবে প্রভাবিত করেছে' । 'নির্যাতিতাকে যে ভাবে অত্যাচার করা হয়েছে, তাতে গায়ে কাঁটা দিচ্ছে' সোশাল মিডিয়ায় পোস্ট শ্রেয়া ঘোষালের

আরও খবর...

গতকাল রাতে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছিল বাঁকুড়ার শালতোড়া থানার লাপাহাড়ি এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহুদূর থেকেও শোনা গিয়েছিল বিস্ফোরণের শব্দ। যে বাইকে বিস্ফোরণ হয়েছিল সেই বাইকের আরোহীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বিস্ফোরণের তীব্রতায়। এক্স হ্যান্ডেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবী এলাকায় অবৈধ খননকাজের জন্যই বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল ডিনামাইট এর মতো ভয়ঙ্কর বিস্ফোরক। কিন্তু আদপেই কী বাইকে ছিল ডিনামাইটের মতো বিস্ফোরক?  কী উদ্যেশ্যেই বা নিয়ে যাওয়া হচ্ছিল ওই বিস্ফোরক তদন্তে নেমেছে পুলিশ। 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola