Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া

Continues below advertisement

ABP Anaanda Live: "এভাবেও ফিরে আসা যায়।" বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যান কালচারের শিকার তিনি দশকের পর দশক ধরে হয়েছেন। তবে রাজনীতির পতাকা হাতে তাঁর কামব্যাকটাও কম সিনেমাটিক নয়। একসময়ে তাঁর সুপারহিট যাত্রাপালা ছিল - 'দুর্গা ধরেছে ত্রিশূল।' প্রায় সেই স্টাইলেই, গণতন্ত্রের ত্রিশূলে তিনি চুরমার করেছেন অরূপ-স্বরূপের সাম্রাজ্য। তাঁর 'দেবীবরণ' সিনেমার একটা গান এখনও মুখে-মুখে ফেরে -- 'গা ছমছম, কী হয় কী হয়।' প্রায় সেইরকম সাসপেন্সেই রাজ্যের মানুষ দেখার অপেক্ষায় আছে, 'বিবি পায়রা'-র ডানার ঝাপটাতে টালিগঞ্জের কায়েমি স্বার্থের মৌরসীপাট্টা শেষপর্যন্ত ভাঙে কিনা। আমার পরের বক্তা পাপিয়া অধিকারীর সুপারহিট ফিল্ম ছিল 'প্রতিজ্ঞা।' আজ টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর প্রতিজ্ঞা, একইসঙ্গে সুশাসন আর খোলা হাওয়া। ইতিমধ্যেই বিশ্বাস-ব্রাদার্সের দুর্গ ভেঙে, ফেডারেশন অফিসে পা-রেখেই গঙ্গাজল ছিটিয়ে 'শুদ্ধকরণ' করেছেন তিনি।কিন্তু এতদিনের অচলায়তন ভাঙা তো মুখের কথা নয়। শেষপর্যন্ত, পারবেন তো পাপিয়া? তিনি নিজে কী বলেন, এবার শুনব। শুনুন মুখ্যমন্ত্রী-   

 • #SununMukhyamantri | ...কোটি-কোটি গণতন্ত্র...  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola