Suvendu Adhikari: রাজভবনের ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। ABP Ananda Live

ABP Ananda Live: রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নতুন করে আবেদন জানাতে পারেন শুভেন্দু অধিকারী (High Court On Suvendu Adhikari), জানাল হাইকোর্ট। তাঁর সঙ্গে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিরা, নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। 

'রাজ্যপালের অনুমতি পেলে কতজন তাঁর সঙ্গে দেখা করবেন?...গাড়ি নিয়ে গেলে ক'টি গাড়ি রাজভবনের ভিতরে যাবে তা জানাতে হবে পুলিশকে', বলেন বিচারপতি সিনহা। 'কোনও গাড়ি নিয়ে যাব না, সবাই হেঁটে রাজভবনের ভিতরে যাব', পাল্টা সওয়াল করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। অন্য দিকে, রাজ্যের সওয়াল, যাঁরা যাবেন, তাঁদের সনাক্তকরণের কাজ শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কাউকে করতে হবে। শুনে বিচারপতির মন্তব্য, 'ঠিক আছে, কিন্তু কারও পরিচয় নথিবদ্ধ করা যাবে না। না হলে আবার পরে হেনস্থার আশঙ্কা থাকে।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola