Suvendu Adhikari: পাঁচ বিধায়ককে নিয়ে সন্দেশখালি যাওয়ার আগেই ধামাখালিতে আটকানো হল শুভেন্দু অধিকারীকে

West Bengal News: পাঁচ বিধায়ককে নিয়ে সন্দেশখালির (Sandeshkhali) পথে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার সঙ্গে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। দলে আছেন কাঁথি উত্তরের বিধায়ক সুমিতা সিংহ, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল ও কালচিনির বিধায়ক বিশাল লামা। তাঁকে আটকাতে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যেতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন শুভেন্দু। শুভেন্দু জানিয়েছেন, আদালত নির্দেশ দিলে তৎক্ষণাৎ তিনি ফিরে আসবেন। কিন্তু পুলিশ আটকালে কলকাতায় ফিরে সরাসরি হাজির হবেন হাইকোর্টে। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola