Student Missing: গঙ্গার ধারে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ শ্যামবাজারের মণীন্দ্রচন্দ্র কলেজের ছাত্র

গঙ্গার ধারে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ শ্যামবাজারের মণীন্দ্রচন্দ্র কলেজের ছাত্র। তিনদিন পেরিয়ে গেলেও মেলেনি খোঁজ। প্রতিবাদে এদিন উত্তর বন্দর থানায় বিক্ষোভ দেখায় নিখোঁজ ছাত্রের পরিবার। শুক্রবার বন্ধুদের নিয়ে বাগবাজার লক গেটে যায় টালার বাসিন্দা, প্রথম বর্ষের পড়ুয়া শেখ সৈয়দ। বন্ধুদের দাবি, সেলফি তোলার সময় গঙ্গায় তলিয়ে যান ওই তরুণ। বন্ধুদের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে নিখোঁজ ছাত্রের পরিবার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola