Sikkim News: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, তিস্তার স্রোতে ভেসে আসছে একের পর দেহ | ABP Ananda LIVE
ABP Ananda | 06 Oct 2023 08:53 PM (IST)

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। এখনও পর্যন্ত ৪ জওয়ান সহ ১৮ জনের দেহ উদ্ধার। নিখোঁজ শতাধিক। উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ। বিচ্ছিন্ন কালিম্পং-সিকিম। কালিম্পঙের তিস্তা বাজার ও মেল্লি এলাকায় ধস নামায় ১০ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ। কাদাজলে ডুবে গিয়েছে বহু গাড়ি। তিস্তার স্রোতে ভেসে আসছে একের পর দেহ। ময়নাগুড়ির তিস্তার চর থেকে ৮টি দেহ, মেখলিগঞ্জ থেকে উদ্ধার হয়েছে ৪টি দেহ, গজলডোবা থেকে উদ্ধার হয়েছে ৩টি দেহ। দেহগুলি শনাক্তকরণের চেষ্টা চলছে।