Siliguri: বিজেপি নেতার গ্রেফতারির প্রতিবাদে তুলকালাম, রাতভর থানার সামনে বিক্ষোভ বিজেপি নেতা-কর্মীদের
ABP Ananda | 24 Mar 2023 02:05 PM (IST)

বিজেপি নেতার গ্রেফতারির প্রতিবাদে শিলিগুড়ি শহরে তুলকালাম। রাতভর থানার সামনে বিক্ষোভে বসে রইলেন বিজেপি নেতা-কর্মীরা। বিক্ষোভে যোগ দেন ২ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও আনন্দময় বর্মন। কিন্তু কী নিয়ে বিক্ষোভ? সূত্রের খবর, কংগ্রেসে থাকাকালীন দলকে পার্টি অফিস করার জন্য় এই জমিটি দিয়েছিলেন, তৎকালীন কংগ্রেসের এক নেতা বিকাশ সরকার। ৩-৪ বছরের মধ্য়ে অবশ্য় এই নেতা ২ বার দল বদল করেন। প্রথমে যান তৃণমূলে। তারপর বিজেপিতে। এদিকে, গতকাল এই পার্টি অফিসটি তৃণমূলকে লিখিতভাবে হস্তান্তর করতে যায় কংগ্রেস। তখনই আপত্তি জানান বিকাশ সরকার নামে এই বিজেপি নেতা। এই নিয়ে উভয় পক্ষের মধ্য়ে হাতাহাতি বাধে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিকাশ সরকারকে গ্রেফতার করা হয়। তারই প্রতিবাদে এই বিক্ষোভ।