Mamata Banerjee: আজ শিলিগুড়িতে কর্মসূচি মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারীর ABP Ananda
Mamata Banerjee: রাজ্য় রাজনীতিতে হাইভোল্টেজ মঙ্গলবার । আজ একই দিনে শিলিগুড়িতে কর্মসূচি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। দুপুর ১টায় শিলিগুড়ির (Siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদানের সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী (Chief minister) । এই সভা থেকে জমির পাট্টা, বিভিন্ন সরকারি ভাতার সার্টিফিকেট বিলি করবেন মমতা বন্দ্য়োপাধ্যায় । বেলা সাড়ে ১২টায় শিলিগুড়ির কা়ঞ্চনজঙ্ঘা ভিআইপি রেস্ট হাউস হলে দলীয় আলোচনা সভায় যোগ দেবেন শুভেন্দু ।