Siliguri: শিলিগুড়িতে জল-যন্ত্রণা নিয়ে অব্যাহত তরজা | Bangla News

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  19 Aug 2021 10:48 PM (IST)
ABP News

রাতভর বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির অশোকনগর, নবগ্রাম, হায়দারপাড়া সহ বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের অভিযোগ, পুরসভাকে জানিয়েও বদলায়নি জলযন্ত্রণার ছবি। শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তুলেছেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক। নিকাশি ব্যবস্থার উন্নতিতে তৈরি হচ্ছে মাষ্টার প্ল্যান, দাবি পুর-সদস্যের।


রাস্তার কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান। বাড়ির মধ্যেও জল থইথই অবস্থা। বালতি দিয়ে জল ছেঁচে ফেলতে হচ্ছে বাইরে। এক রাতের টানা বৃষ্টিতেই এমনই অবস্থা শিলিগুড়ির অশোকনগর, নবগ্রাম, হায়দারপাড়া সহ বিস্তীর্ণ এলাকার। একাধিক জায়গার মানুষ কাটাচ্ছেন জলবন্দি দশায়। স্থানীয়দের অভিযোগ, একটু বৃষ্টি হলেই দেখা যায় ভোগান্তির এই চেনা ছবি। 


অশোকনগর, শিলিগুড়ি এক বাসিন্দা বলেন, "আমি ১০ বছর হল এখানে ভাড়া আছি। প্রতিবছরই একই অবস্থা।" অশোকনগর, শিলিগুড়ি আরেক বাসিন্দা বলেন, "শিলিগুড়ি পুরসভাকে জানানো সত্ত্বেও কোনও কাজ হয় না। এভাবেই জলের মধ্যে কাটাতে হয় আমাদের।" বৃহস্পতিবার সকালে জলমগ্ন এলাকা পরিদর্শনে যান ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। 


এই নিয়ে শিখা চট্টোপাধ্যায়, বিজেপি বিধায়ক, (ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা) বলেন, "পুরসভা নামেই রয়েছে, কোনও কাজ করে না। এর থেকে পঞ্চায়েত এলাকার অবস্থা অনেক ভাল হয়। আমরা সাধারণ মানুষের পাশে আছি। প্রয়োজনে পুরসভার সঙ্গেও কথা বলব।"


অন্যদিকে,  তৃণমূল নেতা ও সদস্য, শিলিগুড়ি পুরসভা প্রশাসকমণ্ডলীর সদস্য বলেন, "ধায়ক যে অভিযোগ করছেন তার ভিত্তি নেই। পুরসভার হাতে জাদুকাঠি নেই। আমরা মাস্টার প্ল্যান তৈরি করছি, যাতে  শিলিগুড়িকে জলমুক্ত করা যায়।" কবে নামবে জল? কবে ঠিক হবে এলাকার নিকাশি ব্যবস্থা? 
এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন এলাকার মানুষ।


 


Subscribe to our YouTube channel here: https://www.youtube.com/user/abpanandatv


About Channel: ABP Ananda is a regional news hub that provides you with comprehensive up-to-date news coverage from West Bengal and all over India and World. Get the latest top stories, current affairs, sports, business, entertainment, politics, spirituality, and many more here only on ABP Ananda.


ABP Ananda maintains the repute of being a people's channel. Its cutting-edge formats, state-of-the-art newsrooms command the attention of million of Bengalis weekly.


Download ABP App for Apple: https://itunes.apple.com/in/app/abp-l...


 


Download ABP App for Android: https://play.google.com/store/apps/details?id=com.winit.starnews.hin&hl=en


 


Social Media Handles:


Facebook: https://www.facebook.com/abpananda


 


Twitter: https://twitter.com/abpanandatv


 


Google+: https://plus.google.com/+abpananda

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Siliguri: শিলিগুড়িতে জল-যন্ত্রণা নিয়ে অব্যাহত তরজা | Bangla News

TRENDING VIDEOS

দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA5 Hour ago

ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন5 Hour ago

Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন6 Hour ago

"LOP-কে বলব যদি FIR করেন, আমি মামলা CID-কে দিয়ে দেব", বললেন মুখ্যমন্ত্রী6 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন