Iman Chakraborty : সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে কটূক্তি করার অভিযোগ, গ্রেফতার ১
ABP Ananda | 03 Mar 2023 02:03 PM (IST)

সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে ( Iman Chakraborty ) কটূক্তি করার অভিযোগ উঠল রিজেন্ট পার্ক এলাকায়। সঙ্গীত শিল্পীর দাবি, গতকাল সন্ধেয় ব্যাডমনিন্টন খেলে একটি দোকানে ফল কিনতে যান। অভিযোগ, সেইসময় তাঁর উদ্দেশে নানা রকম কটূক্তি করতে থাকেন এক ব্যক্তি। এর প্রতিবাদ করেন ইমন। ফোন করে বিষয়টি পুলিশকেও জানান। সঙ্গীত শিল্পীর অভিযোগের ভিত্তিতে রিজেন্ট পার্ক ( Regent Park ) থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, বছর ৪২ এর ওই অভিযুক্তের নাম রজত মজুমদার।