Singur News | গয়া থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৪ জনের

Continues below advertisement

ABP Ananda LIVE : গয়ায় পারলৌকিক কাজ সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৪ জনের । দুর্ঘটনায় আহত আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন । আজ ভোরে সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে ডানকুনিমুখী লেনে ঘটেছে দুর্ঘটনা । নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারায় দুর্ঘটনা, জানিয়েছে পুলিশ । দুর্ঘটনাগ্রস্ত পরিবারের সদস্যরা ডানকুনি থেকে গয়ায় গেছিলেন বলে জানা গেছে

আরও খবর...

ভোটে উপচে পড়েছে ইভিএম। সেই সব ইভিএম এখন স্ট্রংরুম বন্দি। আর স্ট্রংরুমের বাইরেই ধুন্ধুমার। রাতবিরেতে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের স্ট্রংরুম কেন্দ্রে পৌঁছলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বসে থাকলেন দীর্ঘক্ষণ। তুললেন চাঞ্চল্যকর অভিযোগ।

বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় রীতিমত মাথায় হাত হোটেল, রেস্তোরাঁর মালিকদের। বিখ্যাত চিকেন স্টু-এর দাম বাড়াতে বাধ্য হলেন চিত্তদার দোকানের মালিক। 

'প্রথমে গ্যাস, এরপরে পেট্রোল-ডিজেল । বলেই দিয়েছিলাম ভোটের পরে মূল্যবৃদ্ধির গরম বাড়বে । একদিনেই ৯৯৩ টাকা দামি, এটা ভোটের খরচ। ' 
গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকে কটাক্ষ রাহুল গান্ধীর 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola