✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Abacus Contest: মগজাস্ত্রে শান! অঙ্কের মেধা প্রতিযোগিতায় রাজ্যের ১২ হাজার খুদে

ABP Ananda  |  12 Jan 2026 12:58 AM (IST)
ABP News

নতুন বছরের দ্বিতীয় রবিবার কলকাতায় বসল SIP অ্যাবাকাসের আসর। অঙ্কের মেধা প্রতিযোগিতায় অংশ নিল রাজ্যের ৩৫০টি স্কুলের প্রায় ১২ হাজার খুদে পড়ুয়া। ১ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হবে ফাইনাল রাউন্ড। কথায় বলে, জীবন হল ব্যালান্সের খেলা... বড় হয়ে সাপ-সিঁড়ির অঙ্কে হাত পাকানোর আগে এ যেন মগজাস্ত্রে শান দেওয়া। প্রতিবছরের মতোই এবারও দেশের বিভিন্ন স্কুলের প্রায় ১০ লক্ষ পড়ুয়াকে নিয়ে অঙ্ক প্রতিযোগিতার আয়োজন করেছিল SIP অ্যাবাকাস। যার আনুষ্ঠানিক নাম 'অল ইন্ডিয়া অ্যারেথমেটিক জিনিয়াস কনটেস্ট'। যাতে অংশ নিল গত ২ রাউন্ডে বাছাই হয়ে উঠে আসা ক্লাস ওয়ান থেকে ফাইভের ছাত্রছাত্রীরা। আয়োজক সংস্থা SIP অ্য়াবাকাসের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের ৩৫০টি স্কুলের প্রায় ১২ হাজার খুদে পড়ুয়া অংশ নিয়েছে এই অঙ্ক প্রতিযোগিতায়। রাজ্যজুড়ে মোটি ১৪৫টি সেন্টারে আয়োজন করা হয় এই কম্পিটিশনের। গোটা দেশ থেকে উঠে আসা মেধাবীদের নিয়ে ১ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হবে ফাইনাল রাউন্ড। এই প্রতিযোগিতায় যারা জয়ের হাসি হাসবে সেই খুদেরা পুরস্কার পাওয়ার পাশাপাশি সাক্ষী হওয়ার সুযোগ পাবে ইসরোতে লাইভ রকেট লঞ্চের। আয়োজক সংস্থার দাবি, এভাবেই প্রতিযোগিতার মাধ্যমে অঙ্কের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে নতুন প্রজন্ম।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Abacus Contest: মগজাস্ত্রে শান! অঙ্কের মেধা প্রতিযোগিতায় রাজ্যের ১২ হাজার খুদে

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.