Sitaram Yechury: 'বাংলায় তৃণমূলের সঙ্গে আসন সমঝোতার প্রশ্নই ওঠে না', মন্তব্য সিতারামের
ইন্ডিয়া জোটের মঞ্চে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে একমঞ্চে দাঁড়ানোয় উঠেছে দ্বিচারিতার অভিযোগ। এই পরিস্থিতিতে রাজ্যে এসে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বললেন, বাংলায় তৃণমূলের সঙ্গে আসন সমঝোতার প্রশ্নই ওঠে না। একই সুর অধীর চৌধুরীরও। সিপিএমের এখানে কিছুই নেই, ওদের সঙ্গে আমরাই জোট করব না। কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।