Soham Chakraborty: 'আমি দুঃখিত, ক্ষমা চাইছি', রেস্তোরাঁ মালিককে মারধরের ১৭ ঘণ্টা পর বোধোদয় সোহমের | ABP Ananda LIVE

ABP Ananda  |  08 Jun 2024 04:51 PM (IST)
ABP News

ABP Ananda LIVE: যাঁর রেস্তোরাঁয় শ্যুটিং, তাঁকেই পেটালেন তৃণমূলের অভিনেতা-বিধায়ক! মাটিতে ফেলে লাথি, কলার ধরে চড়! নিউটাউনে রেস্তোরাঁ মালিককে বেধড়ক মার তৃণমূলের অভিনেতা, বিধায়ক সোহমের। আইন ভাঙলেন খোদ আইন প্রণেতা! রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে গন্ডগোল। চড়াও হন তৃণমূল বিধায়কের নিরাপত্তারক্ষীরা। হোটেলের মালিককে ঘুষি-লাথি মারেন সোহম, স্পষ্ট সিসি ক্যামেরা ফুটেজে। মারধরের কথা স্বীকার করেছেন তৃণমূল বিধায়ক সোহম। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলায় চড়', ঘটনা প্রকাশ্যে আসার পর সাফাই তৃণমূলের অভিনেতা-বিধায়ক সোহমের। 'কোনও অভিযোগ নেই বলে থানায় নিয়ে গিয়ে লিখিয়ে নিয়েছে পুলিশ', স্থানীয় থানার বিরুদ্ধে অভিযোগ আক্রান্ত রেস্তোরাঁ মালিকের। 'রেস্তোরাঁর মালিক নিজেই লিখেছেন, কোনও অভিযোগ নেই', পাল্টা দাবি পুলিশ সূত্রের।  ঘটনা ঘটার প্রায় ১৭ ঘণ্টা পর অভিনেতা এবিপি আনন্দের ক্যামেরায় বলেন, 'আমি প্রথমেই প্রচণ্ডভাবে দুঃখপ্রকাশ করছি আমার এই বহিঃপ্রকাশের জন্য। অবশ্যই আমি ক্ষমাপ্রার্থী। কখনওই সেটা কাম্য নয়, কখনওই সেটা উচিত নয়। আমি একদমই ক্ষমাপ্রার্থী। কারণ সেই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে গিয়েছিল, সেই সময় দায়িত্ববান নাগরিক হিসেবে নিজেকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল।' এরপর তিনি প্রকাশ্যে আসা ভিডিও ফুটেজের দিকে নির্দেশ করে বলেন, 'আপনারা হয়তো এটুকু ফুটেজ পেয়েছেন

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Soham Chakraborty: 'আমি দুঃখিত, ক্ষমা চাইছি', রেস্তোরাঁ মালিককে মারধরের ১৭ ঘণ্টা পর বোধোদয় সোহমের | ABP Ananda LIVE

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন