রেস্তোরাঁর মালিককে চড়, বিতর্কে সোহম, কলকাতার আবাসনে মাঝরাতে ছোড়া হল কাচের বোতল!

নিউটাউনে রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা। রেস্তোরাঁর মালিককে মার অভিনেতা ও তৃণমূল বিধায়ক  সোহম চক্রবর্তীর।  সূত্রের খবর,  সোহমের শ্যুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শ্যুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বললে, হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা তাঁর উপর চড়াও হন। এমনকী, সোহম চক্রবর্তীও তাঁকে ঘুষি মারেন বলে অভিযোগ। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে, ওই রেস্তোরাঁ মালিককে তিনি তিন-চারটে চড় মেরেছেন।

অন্যদিকে, লোকসভা ভোটের ফল ঘোষণার পর আবাসনে শুরু হয়েছে দৌরাত্ম্য়। কোথাও আবাসনের মধ্য়ে অটো-বাইক নিয়ে তৃণমূলের মিছিল। কোথাও মুখ ঢেকে হামলা। চক্রবেড়িয়া রোডের একটি আবাসনে মাঝরাতে ছোড়া হয়েছে একের পর এক কাচের বোতল। সিসিটিভি ক্য়ামেরাতেও ধরা পড়েছে সেই ছবি। আবার, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে জয়ের পর, উল্টোডাঙার একাধিক অভিজাত আবাসনে, শতাধিক অটো-বাইক নিয়ে মিছিল করে তৃণমূল। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola