Soham Chatterjee: হাইকোর্টে শুনানির আগেই বারাসাত আদালতে সোহমের আগাম জামিন। ABP Ananda Live

ABP Ananda Live: হাইকোর্টে শুনানির আগেই বারাসাত আদালতে সোহমের আগাম জামিন। নিউটাউনে রেস্তোরাঁ মালিককে মার, বিচার চেয়ে হাইকোর্টে মামলা। নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নিউটাউনের রেস্তোরাঁ মালিক । বারাসাত আদালতে আত্মসমর্পণ, তৃণমূল বিধায়ক-অভিনেতার আগাম জামিন । হামলার অভিযোগে টেকনো সিটি থানায় FIR, একাধিক ধারায় মামলা দায়ের। 

আগাম জামিন চাইতে গিয়েও বিতর্কে তৃণমূল বিধায়ক-অভিনেতা। কোর্টে গিয়েই সরকারি আইনজীবীর সঙ্গে সোহমের সাক্ষাৎ ঘিরে বিতর্ক। সরকারি আইনজীবীর ঘরে কেন সোহম? প্রশ্ন বার অ্যাসোসিয়েশনের সভাপতির। পূর্ব পরিচিত, তাই এসেছিলেন, মামলায় হস্তক্ষেপ করিনি: সরকারি আইনজীবী। 

অন্যদিকে, ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। পুলিশে পুলিশে ছয়লাপ রাজভবন চত্বর । ঘরছাড়া এই বিজেপি কর্মীরা ভোটের পর থেকেই আশ্রয় নিয়েছেন মাহেশ্বরী ভবনে। জেলায় জেলায় হিংসার অভিযোগ, ঘরে ফিরতে পারছেন না এই বিজেপি কর্মীরা। 'রাজ্যপাল আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন'। সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola