Kolkata Durga Puja: কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও নজরকাড়া মণ্ডপসজ্জা, একঝলকে সেরা পুজোগুলি
ABP Ananda | 22 Oct 2023 11:22 AM (IST)

আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী, মাইকে স্তোত্রপাঠ। তাই শুনে শুনেই কোথাও বা মনে মনে অঞ্জলি দেওয়া। আজই বিভিন্ন জায়গায় কুমারী পুজোরও আয়োজন করা হয়েছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম--সর্বত্রই উৎসবের আনন্দ চেটেপুটে নিতে প্রস্তুত বাঙালি। কিছুক্ষণ পরেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমবে। সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া। মন খারাপ করা নবমীর আগে উত্সবে মেতে উঠতে প্রস্তুত এ শহর। এক ঝলকে দেখে নিই, শহরের অন্যতম পুজোগুলি। কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান তো কোথায় আবার মণ্ডপের সাজ কাড়ছে নজর।