BJP News: ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া

Continues below advertisement

'ভারতের নাগরিক না হলে সমস্ত রকম সরকারি সুবিধা বন্ধ'। বনগাঁয় সাংবাদিক বৈঠকে জানালেন খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। SIR-এ নাম বাদ গেলে মিলবে না কোনও সরকারি সুবিধা'। 'মিলবে না রেশন, বাতিল হবে রেশন কার্ডও'। 'ট্রাইব্যুনাল ও CAA-তে আবেদন করলে পরিষেবা সচল থাকবে'। 'CAA-তে আবেদন করতে দেরি করলে বন্ধ হয়ে যাবে সরকারি পরিষেবা'। খাদ্য দফতরকে দুর্নীতিমুক্ত করার আশ্বাস খাদ্য ও সমবায় মন্ত্রীর। 'দু-একদিনের মধ্যে আধিকারিকদের না জানিয়ে শুরু হবে সারপ্রাইজ ভিজিট'। বনগাঁয় সাংবাদিক বৈঠকে জানালেন খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। 

পড়ুন আরও খবর - 'বেহাল' স্বাস্থ্যের হাল ফেরাতে অ্যাকশন মোডে স্বাস্থ্য দফতর। কোচবিহার থেকে ক্যানিং, মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দিতে বৈঠক। জেলা স্বাস্থ্য কর্তা থেকে মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক স্বাস্থ্যসচিবের।'বেড নেই বলে রোগী ফেরানো যাবে না'। 'রেফারের নামে রোগী হয়রানি বরদাস্ত নয়'। 'হাসপাতালে দালাল-চক্র বন্ধ করতে হবে'। 'হাসপাতালে অপরিচ্ছন্নতায় জিরো টলারেন্স'। 'নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিতে হবে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের'। '১ জুন থেকে সরকারি হাসপাতালগুলিতে কেন্দ্রীয়ভাবে নজরদারি'। জেলা স্বাস্থ্য কর্তা থেকে মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বার্তা স্বাস্থ্য সচিবের।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola