Kolkata News: রক্তাক্ত পড়ে দেহ, সিঁথিতে বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে। Bangla News
ছেলের হাতে বাবা খুন। ঘটনাটি ঘটেছে সিঁথির কেদারনাথ দাস লেনে। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাবার নাম উৎপল কুমার রায়। ছেলের নাম উদ্দীপ্ত রায়। প্রতিবেশীদের দাবি ছেলে নেশায় আসক্ত। প্রায় প্রতিদিনই রাতে বাড়ি ফেরার পর বাবার সঙ্গে তাঁর অশান্তি হত। গতকালও গভীর রাতে চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখেন উৎপল কুমার রায় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তাঁর সারা দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে আজ সকালে তাঁর মৃত্যু হয়। পুলিশ উদ্দীপ্ত রায়কে গ্রেফতার করেছে।
Tags :
Murder Son Father Bangla News Bangla News Live Sinthi Bengali News ABP Ananda LIVE Kolkata ABP Ananda Digital ABP Ananda Arrest ABP Ananda Bengali News