BDO: পরিযায়ী শ্রমিকের ছেলে বিডিও! ABP Ananda Live
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Feb 2023 08:58 AM (IST)

WBCS-এ উত্তীর্ণ হয়ে এখন বিডিও হওয়ার অপেক্ষায় মালদার হরিশ্চন্দ্রপুরের কেশব দাস। ছেলের পড়াশুনোর জন্য স্ত্রীর সোনার কানের দুলটাও বিক্রি করে দিয়েছিলেন। অভাবের সংসারে কোনওদিন ছেলের সামান্য আবদারটুকুও রাখতে পারেননি, বলছেন কেশবের মা-বাবা।