Ranjit Shil: ছেলের রহস্যমৃত্যু! শোকস্তব্ধ ১৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীল। Bangla News
কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু। মেটিয়াবুরুজ এলাকায় নিজের অফিস থেকে উদ্ধার ১৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলে পিন্টু শীলের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। পিন্টু শীলকে সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। কী কারণে মৃত্যু খতিয়ে দেখছে মেটিয়াবুরুজ থানার পুলিশ।
Tags :
Death Mysterious Death Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News