Sonarpur: আলিপুরদুয়ারের পর এবার সোনারপুরে সমবায় দুর্নীতির অভিযোগ উঠল | ABP Ananda LIVE

আলিপুরদুয়ারের পর এবার সোনারপুরে সমবায় দুর্নীতির অভিযোগ উঠল। সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে ১০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কামালগাজি-বারুইপুর বাইপাস অবরোধ করে চলছে বিক্ষোভ। সমবায় সমিতির গ্রাহকদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কাজ হয়নি। আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, ইডি-সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola