Sonarpur: মত্ত অবস্থায় 'মারধর, শ্লীলতাহানি', প্রেমিকের বিরুদ্ধে থানায় প্রেমিকা।Bangla News

দোলের দিন রং খেলার পর, মত্ত অবস্থায় প্রেমিকাকে মারধরের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায়। প্রেমিকার দাবি, রং খেলার জন্য গতকাল তাঁকে বাড়িতে ডাকেন প্রেমিক। অভিযোগ, রং খেলা পর মত্ত অবস্থায় গালিগালাজ করায় প্রতিবাদ করেন প্রেমিকা। তার জেরে প্রেমিক ও তাঁর দাদা মিলে ওই যুবতীকে মারধর ও শ্লীলতাহানী করেন বলে অভিযোগ। সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বচসার কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রেমিক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola