Sonarpur Murder : সোনারপুরের যুবককে গুলি করে খুনে আরও একজনকে গ্রেফতার

সোনারপুরের কামরাবাদে যুবককে গুলি করে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল ধৃত সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। গতকাল এই ঘটনায় গ্রেফতার হয় দীপ হালদার নামে এক দুষ্কৃতী। তাকে জেরা করেই সুরজিতের হদিশ মেলে। রাতে আনন্দপুর থানা এলাকার নোনাডাঙায় তল্লাশি চালিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। দুর্গাপুজোর বিসর্জন নিয়ে ঝামেলার জেরে শুক্রবার, বন্ধুর বাড়িতে গুলি করে খুন করা হয় লাল্টু হাজরা নামে এক যুবককে। খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ২।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola