Sonia Gandhi: ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ দ্বিতীয়বার ইডি-র মুখোমুখি সনিয়া গান্ধী। Bangla News
ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ দ্বিতীয়বার ইডি-র মুখোমুখি সনিয়া গান্ধী। সকাল ১১টা নাগাদ দিল্লিতে ইডি দফতরে পৌঁছন কংগ্রেস সভানেত্রী। অন্যদিকে, সনিয়াকে ইডি-র তলবের বিরোধিতায় কংগ্রেসের রাষ্ট্রপতি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। বিজয়চকে রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ। রাহুল গাঁধী, অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। পাশাপাশি, দিল্লিতে কংগ্রেসের সদর দফতরেও বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। ন্যাশনাল হেরাল্ড মামলায় ২১ জুলাই প্রথমবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন সনিয়া গান্ধী। সূত্রের খবর, ওইদিন ৩ দফায় ২ ঘণ্টা ২৩ মিনিট ধরে চলে জিজ্ঞাসাবাদ।
Tags :
Sonia Gandhi ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ National Herald Case এবিপি আনন্দ