Sonarpur: সোনারপুরে জামাল সর্দারের বিরুদ্ধে অত্যাচারের আরও অভিযোগ,মুখ খুলছেন একের পর এক গ্রামবাসী

ABP Ananda Live: সোনারপুর শিকলকাণ্ডে তোলপাড় রাজ্য, পলাতক অভিযুক্ত তৃণমূল কর্মী জামাল। অত্যাচার থেকে জমি দখল, জামালের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ গ্রামবাসীদের। 'কারও কোনও অভিযোগ থাকলে পুলিশের কাছে আসুন'। আইনত ব্যবস্থা নেওয়া হবে, জানালেন বারুপুরের এসপি পলাশচন্দ্র ঢালি। 'শিকলকাণ্ডে জামালের বিরুদ্ধে ১১ তারিখ অভিযোগ দায়ের হয়েছে'। 'এখনও পর্যন্ত জামাল সর্দারের বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়েছে'। যথোপযুক্ত ধারায় মামলা রুজু হয়েছে, পুলিশ সূত্রে। খবর  সোনারপুরের তৃণমূল কর্মী জামাল সর্দারের বিরুদ্ধে অত্যাচারের আরও অভিযোগ। মুখ খুলছেন একের পর এক গ্রামবাসী। এবার দম্পতিকে শিকল দিয়ে মারধরের অভিযোগ। পারিবারিক বিবাদ মেটানোর নামে সালিশি সভায় পাশবিক অত্যাচারের অভিযোগ। স্বামীকে চেন দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ স্ত্রীর। তৃণমূল কর্মী জামালের ভয়ে মুখ খুলতে পারেননি তাঁরা, দাবি নিগৃহীতার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola