Sougata Roy : চাকরি, উৎসবের চেয়ে জরুরি নয়, মন্তব্য সৌগত রায়ের, কড়া প্রতিক্রিয়া বিজেপির। Bangla News
কেউ লক্ষ্মী সাজলেন। কারও কারও হাতে লক্ষ্মী প্রতিমা। কেউ সাদা কাগজকে পুজো করলেন অদৃশ্য লক্ষ্মী রূপে। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে এভাবেই নিয়োগের দাবিতে প্রতিবাদে সামিল হলেন চাকরিপ্রার্থীরা। চাকরি, উৎসবের চেয়ে জরুরি নয়। উৎসবে লক্ষ লক্ষ মানুষ যুক্ত। মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি।
Tags :
TMC BJP ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews SougataRoy