Sougata Roy: 'অর্জুন সিংয়ের নিজস্ব ক্যারিশমা নেই', তোপ সৌগতর
ABP Ananda | 18 Oct 2022 10:03 AM (IST)

অর্জুন সিংয়ের নিজস্ব ক্যারিশমা নেই। আগে নরেন্দ্র মোদির সমর্থনে জিতেছিল, এবার তৃণমূলের সমর্থনে জিতবে। ব্যারাকপুরের সাংসদের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সম্প্রতি অর্জুন সিং মন্তব্য করেন, ২০১৯-এ তৃণমূলের চোরাস্রোত কাজে লাগিয়েই তিনি লোকসভা ভোটে জিতেছিলেন।