Sougata Roy: বিরোধীদের উদ্দেশে ফের হুঁশিয়ারি তৃণমূল সাংসদ সৌগত রায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Aug 2022 11:23 PM (IST)

‘গায়ের চামড়া দিয়ে জুতো তৈরি’, ‘এলাকা ছাড়া করা’র পর এবার ‘জুতো পেটা’! বিরোধীদের উদ্দেশে ফের হুঁশিয়ারি তৃণমূল সাংসদ সৌগত রায়ের। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বাম-বিজেপি। যদিও নিজের বক্তব্যেই অনড় দমদমের তৃণমূল সাংসদ।