Tiljala Murder Case: তিলজলা কাণ্ডে ধুন্ধুমার, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি সৌমিত্রর
শিশুকন্যা খুনে রণক্ষেত্র তিলজলা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সৌমিত্র খাঁ। কলকাতায় রাষ্ট্রপতির উপস্থিতির কথা উল্লেখ করে হস্তক্ষেপ দাবি বিজেপি সাংসদের। রাষ্ট্রপতির সুরক্ষায় উদ্বেগ প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে তাঁর দাবি, 'দিনের পর দিন জ্বলছে বাংলা'। কলকাতায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি। বাংলার মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ তৃণমূল সরকার, অভিযোগ সৌমিত্র খাঁয়ের।