Sourav Ganguly : 'আনন্দের উৎসব, মা এসে সবার মুখে হাসি উপহার দেন' : সৌরভ গঙ্গোপাধ্যায়। Bangla News
মা এসে সবার মুখে হাসি উপহার দেন। বয়স, আর্থিক অবস্থা ভেদে সবার উৎসব। মহামিলনের এক উৎসব দুর্গোপুজো। বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে পদযাত্রা। মিছিল শুরুর আগে প্রথা মেনে ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। রাস্তায় নামলেন বিশিষ্টরা। ক্লাবগুলোর সঙ্গে সঙ্গে রাজপথে দেখা গেল মোহনবাগান-ইস্টবেঙ্গল ক্লাবের জার্সিধারীদের। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছল রেড রোডে। ঢাকের বোলে, শঙ্খধ্বনিতে, ছৌ ও মুখোশ নাচে মেতে উঠলেন সবাই। পদযাত্রার শেষে রেড রোডের মঞ্চে বক্তব্য রাখেন সৌরভ।
Tags :
ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews SouravGanguly DurgaPuja DurgaPuja2022