Basanti : বাসন্তীতে তৃণমূলের কর্মসূচি ঘিরে উত্তেজনা, বিধায়কের সামনেই অঞ্চল সভাপতির নেতৃত্বে বিক্ষোভ

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূলের চলো গ্রামে যাই কর্মসূচি ঘিরে উত্তেজনা। বিধায়কের সামনেই অঞ্চল সভাপতির নেতৃত্বে বিক্ষোভ। দলের কর্মসূচিতে কেন স্থানীয় নেতৃত্বকে বাদ দেওয়া হয়েছে? এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান বাসন্তীর উত্তর মোকামবেড়িয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি কানাই নস্কর ও স্থানীয় তৃণমূলনেত্রী-সহ তৃণমূল কর্মীরা। অঞ্চল সভাপতির অভিযোগ, স্থানীয় নেতৃত্বকে অন্ধকারে রেখে বহিরাগতদের নিয়ে কর্মসূচি পালন করছেন বিধায়ক শ্যামল মণ্ডল। বিধানসভা ভোটের পর বিধায়ক এলাকায় নিজের ঘনিষ্ঠদেরই শুধু প্রাধান্য দেন বলে দাবি অঞ্চল সভাপতির। তৃণমূল বিধায়ক জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola