Cyclone Yaas: ঘূর্ণিঝড় 'ইয়াস' মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, ফ্রেজারগঞ্জে মাইকে প্রচার পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2021 05:35 PM (IST)

ঘূর্ণিঝড় 'ইয়াস' মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন। রবিবার ফ্রেজারগঞ্জে মাইকে প্রচার চালায় পুলিশ। শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল। আজ সকাল ১১.৩০টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দিঘা থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্বে ৬৭০ কিমি দূরে অবস্থান করছে। ২৫ মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘ইয়াস’। বুধবার সন্ধেবেলা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে ‘ইয়াস’।