Bhangar Update: ফের উত্তপ্ত ভাঙড়, ব্যাগ ভর্তি বোমা উদ্ধার
গতকালের পর আজ ফের উত্তপ্ত ভাঙড় (Bhangar Clash)। ভাঙড় থেকে ফের ব্যাগ ভর্তি বোমা উদ্ধার। তৃণমূল নেতা আরাবুল ইসলামের (Arabul Islam) বাড়ির অদূরে বোমা উদ্ধার। ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৩। ধৃত ৩ জনই তাঁদের দলের কর্মী, দাবি আইএসএফের। ধৃতদের কাছ থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের।