Bomb Recovery: সাত সকালে তাজা বোমা উদ্ধার ভাঙড়ে
ABP Ananda | 29 Dec 2022 11:56 AM (IST)

পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের উদ্ধার হল তাজা বোমা। আজ সকালে ভাঙড়ের কাশীপুরে সোমনাথ কলোনিতে চাষের জমিতে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাশেই পড়েছিল বোমা ভর্তি ব্যাগ। কাশীপুর থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। চাষের জমিতে বোমা বাঁধা চলছিল, কাউকে আসতে দেখে দুষ্কতীরা পালায় বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।