South 24 Parganas: দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

ABP Ananda LIVE: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas)গোসাবায় (Gosaba) বিজেপি কর্মীকে (BJP Leader) মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে  দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন কিশোর মণ্ডল। অভিযোগ, এরপরই তাঁর দোকান বন্ধ করে দেওয়া হয়। এমনকী, তাঁর বাড়িতে যাতে ভাড়াটিয়া না থাকে তাই, ভাড়াটিয়াদেরও ভয় দেখানো হয় বলে অভিযোগ। এনিয়ে ওই বিজেপি কর্মী প্রতিবাদ করায় শুক্রবার সন্ধেয় তাঁর বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধরের অভিযোগ । অভিযোগ উঠল তৃণমূল নেতা মনোরঞ্জন মণ্ডল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ছেলেক বাঁচাতেে গেলে কিশোর মণ্ডলের মাকেও মারধরের অভিযোগ উঠেছে। আহত বিজেপি কর্মীকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীই মনোরঞ্জন মণ্ডলকে মারধর করেছেন। তার জেরেই প্রতিরোধ করছে মানুষ, দাবি তৃণমূলের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola