TMC : মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল পঞ্চায়েত সদস্য শওকত লস্কর । Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Sep 2022 07:45 AM (IST)

মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল পঞ্চায়েত সদস্য শওকত লস্কর। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে মনসাপুকুর এলাকা থেকে ২১ গ্রাম হেরোইন সহ তাঁকে পাকড়াও করা হয়। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ওই নেতার পরিবার, অভিযোগ প্রধানের। কটাক্ষ বিজেপির। অভিযোগ অস্বীকার করেছে ধৃতের পরিবার।