South 24 Parganas: বাসন্তীতে তৃণমূল কর্মী জানে আলম গাজির খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Sep 2022 09:46 AM (IST)

বাসন্তীতে তৃণমূল কর্মী জানে আলম গাজির খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার। ক্যানিং থেকে মনিরুল মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। গত ২০ অগাস্ট বাসন্তীর আনন্দবাদ গ্রামে খুন হন জানে আলম গাজি। ঘটনার পর থেকেই ফেরার ছিল মূল অভিযুক্ত মনিরুল। গতকাল গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আগে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ